
মোঃ নাজমুল হক প্রধান :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে পরিবহন থেকে ৮’শ কেজব জাটকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা হতে ৬টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রীবাহী গাড়ি, ঢাকাগামী ট্রাক ও পিকআপ হতে জাটকা জব্দ করা হয়।জব্দকৃত জাটকা এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস,কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টর কন্টিনজেন্ট কমান্ডার এম আনোয়ারুল হক।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, ৮’শ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জাটকা নিধন ঠেকাতে অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে।
