শিরোনাম
প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে প্রেমিক হারানোর শোকে ২১ দিন পর প্রেমিকার আত্মহত্যা 
  • মতলবে প্রেমিক হারানোর শোকে ২১ দিন পর প্রেমিকার আত্মহত্যা 

    ধনাগোদা বার্তা.

     

    মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতাঃ

    সম্পর্কে চাচা ভাতিজি হওয়ায় ভালোবাসায় পারিবারিক বাঁধা পড়ে। প্রেমিক খালিদ হাসানের আত্মহত্যার বিষয়টি প্রেমিকা জামিলা খাতুন মেনে নিতে না পেরে নিজেও আত্মহত্যা করে।

     

    আজ ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বারগাঁও বেপারী বাড়িতে এ ঘটনাটি ঘটে।

    পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের সেনা সদস্য জহিরুল ইসলাম বেপারির মেয়ে জামিলা খাতুন(১৬) খর্গপুর ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী ছিল। একই মাদ্রাসায় বাড়ির আলমগীর হোসেন বেপারীর ছেলে (প্রেমিকা জামিলার চাচা সম্পর্কে) খালিদ হাসান(১৬) নবম শ্রেণীতে পড়তো। প্রায় এক সময়ে মাদরাসায় যাওয়া আসা ও কথাবার্তা হওয়ার সুবাদে এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম-ভালোবাসার বিষয়টি উভয় পরিবার এক মাস পূর্বে জানলে তাদের বাধা দেয়। পরে প্রেমিক খালিদ হাসান (চলতি বছরের ২৭ জানুয়ারি) ২১ দিন পূর্বে আত্মহত্যা করে। কিন্তু পরিবার বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে লাশ দাফন করে ফেলে।

     

    প্রেমিকের মৃত্যুর কষ্ট সইতে না পেরে প্রেমিকা জামিলা খাতুন নিজ ঘরের পড়ার কক্ষের দরজা বন্ধ করে আজ বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাদের মৃত্যুর খবরে এলাকায় বিষাদ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

     

    নিহতের বাবা জহিরুল ইসলাম বলেন, আমি ওর বাবা পারিবারিক প্রয়োজনে আশ্বিনপুর বাজারে গিয়েছিলাম। বাজার শেষে বাড়ি ফিরে মেয়ের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখি আমার মেয়ে এ অবস্থা(ঝুলন্ত অবস্থায়) আছে।

     

    নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, ওই মেয়েটির আত্মহত্যার বিষয়টি আমাকে জানানো হয়েছে।

     

    অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

     

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)