
মতলব দক্ষিণ (চাঁদপুর): প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে চাঁদপুররের মতলব দক্ষিণে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকার ‘নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ এপ্রিল শনিবার সকাল ৯ টায় মতলব ঐতিহাসিক নিউ হোস্টেল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়ে।
নামাজে ইমামতি করেন মতলব বাজার শাহি জামে মসজিদের খতিব মুফতি গোলাম সারওয়ার ফরিদী।
মুসুল্লিদের আয়োজনে ও ইমাম ওলামা ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় এ নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী বি এইচ এম কবির আহমেদসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা অংশ নেন।
নামাজে অংশ নেয়া একাধিক মুসল্লি জানান, টানা কয়েকদিনের তাপদাহে আমাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষজন এতাে গরমে জীবিকা নির্বাহের তাগিদে বের হতে পারছে না। পরিবারের বয়োজ্যেষ্ঠ ও শিশুদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এজন্য বৃষ্টির জন্য্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ আমল পালন করলাম।
এ নামাজ ঈদের নামাজের মতো। আগত অধিকাংশ মুসল্লি জীবনে প্রথম এ নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন। নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া কামনা করা হয়ে।
ক্যাপশনঃ মতলব নিউ হোস্টেল মাঠে নামাজরত মুসুল্লিগণ। ছবিঃ মতলব দক্ষিণ( চাঁদপুর) সংবাদদাতা
