
সমির ভট্টাচার্য্যঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের নিবন্ধিত ৫ শ’ ৮৮ জন জেলেদের মাঝে ভিজিএফের ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গত ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ আহরনসহ যে কোন ধরনের জাল ফেলা, মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তাই এ সময় সকল জেলের দুই মাস নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ করা হয়।
এ জন্য নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ১০ মার্চ নারায়নপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে চাউল বিতরন অনুষ্ঠানের উদ্ভোদন করেন উপজেলা মৎস কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন।
টেগ অফিসার হিসাবে দায়ীত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, সাউজউদ্দিন মেম্বার , জাজির হোসেন, নারায়ন মজুমদার,মোঃ রিফাত পাটোয়ারী প্রমুখ।
