শিরোনাম
প্রধানমন্ত্রীর সফরের আগে সৈয়দপুরে বালু দিয়ে ঢাকা হলো ময়লার নিরাপত্তাজনিত কারণে রিয়াদের ফ্লাইট স্থগিত, দাম্মাম রুটে প্রস্তুতির আশা সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান চলতি মাসেই সরকারি কর্মচারীদের বাড়তি বেতন, ভাতা আগের হারেই বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়: গ্রেপ্তার ৪ বিশ্বজ্বালানির দুই প্রবেশদ্বারে অস্থিরতা ও বাংলাদেশের করণীয় অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সংবিধান বহাল রাখতে জুলাই অভ্যুত্থান হয়নি: গাজী আতাউর রহমান
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • মুম্বাইয়ে টাইগার শ্রফের ওপর হামলা, গুলিবিদ্ধ চালক
  • মুম্বাইয়ে টাইগার শ্রফের ওপর হামলা, গুলিবিদ্ধ চালক

    বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের জুহু এলাকায় অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে এই হামলার ঘটনাটি ঘটে। ঘটনায় অভিনেতা টাইগার শ্রফ অক্ষত থাকলেও তার ব্যক্তিগত গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই আহত চালককে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।

    মুম্বাই পুলিশ জানায়, ফুটবল মাঠ এলাকা ত্যাগ করে টাইগার শ্রফ নিজের গাড়িতে ওঠার পরপরই তিন সশস্ত্র হামলাকারী মোটরসাইকেলে করে সেখানে উপস্থিত হয়। এসময় তারা গাড়িটিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    এই হামলার দায় স্বীকার করে অনিল পণ্ডিত নামে একজন হুমকি প্রদান করেছেন। তিনি দাবি করেন যে, হারমান সান্ধুর সাথে যৌথভাবে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। হুমকি দিয়ে তিনি আরও বলেন, টাইগার শ্রফকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি সে কথায় গুরুত্ব দেননি। এই ঘটনার সাথে বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

    ভিডিও বার্তায় অভিনেতা সালমান খানকে উদ্দেশ করে বলা হয়েছে, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে লরেন্স বিষ্ণোই ও পুরো বিষ্ণোই সম্প্রদায়ের কাছে যদি সালমান অবিলম্বে ক্ষমা না চান, তবে তার পরিবারের সদস্য, এমনকি পোষা কুকুরকেও রেহাই দেওয়া হবে না। উল্লেখ্য যে, ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ২০২৩ সালে জানিয়েছিল, বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে সালমান খান সবার উপরে রয়েছেন। এর আগে ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বাবা সিদ্দিকিকে গুলি করে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। এনডিটিভির তথ্য অনুযায়ী এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

    আরও পড়ুন

    সাহসী অভিনয় থেকে উপস্থাপনা: সিমি গাড়োয়ালের বর্ণিল জীবন
    নেটফ্লিক্সে দাপট দেখানো তুর্কি সিরিজের রহস্য কী?
    ভয়ংকর সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অনুপমা পরমেশ্বরন
    মেয়ের ছবি প্রকাশ করে অপূর্বর আবেগঘন বার্তা
    ১২ ছবিতে পরিচিত হোন নবাগত আজিজুন মিমের সঙ্গে
    বানোয়াট ভিডিও কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন
    চলে গেলেন বাংলা ও উর্দু চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেত্রী
    জন্মদিনে পুরোনো বন্ধুর এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস