শিরোনাম
  • প্রচ্ছদ
  • অর্থনীতি
  • তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা ও রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল ঘোষণা করেছে সরকার। এ পদে দায়িত্বে থাকা সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলামকে সরিয়ে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

    অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তি বাতিলের ক্ষেত্রে সরকারের সম্মতির বিষয় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত এবং প্রচলিত আইন অনুসরণ করে প্রয়োজনীয় পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    নিয়োগের পটভূমি হিসেবে জানা যায়, ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের জন্য সোনালী ব্যাংকের এমডি পদে যোগ দিয়েছিলেন মো. শওকত আলী খান, যিনি এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব সামলেছেন। অন্যদিকে কাজী মো. ওয়াহিদুল ইসলাম তিন বছরের চুক্তিতে রূপালী ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং মো. মজিবর রহমান জনতা ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োজিত ছিলেন। প্রজ্ঞাপন জারির পর এখন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিধি অনুসারে পদক্ষেপ গ্রহণ করবে।

    আরও পড়ুন

    অর্থনীতি পুনরুদ্ধারে বহুপাক্ষিক সংস্থার ইতিবাচক সাড়ায় আশাবাদী অর্থমন্ত্রী
    তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু
    মালয়েশিয়ায় আকিজ বশির গ্রুপের ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স
    বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নে চায়না এক্সিম ব্যাংককে আহ্বান জ্বালানিমন্ত্রীর
    স্বাস্থ্যসেবায় চিকিৎসকের অর্জিত জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছানো জরুরি
    ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখায় টাকা তোলার সুযোগ
    বিদেশি বিনিয়োগ টানতে থাইল্যান্ডের পথ অনুসরণ করবে বাংলাদেশ?
    নির্মাণ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি: হাসিব এম আবদুল্লাহ