শিরোনাম
টাঙ্গাইলের সখীপুরে ১২টি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির সময়সূচি পরিবর্তন কর্ণফুলীতে মমতার উদ্যোগে ৪ হাজার ৫০০ চারা বিতরণ যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকা প্রধানমন্ত্রীর ফ্লাইট কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডে হানিফের মৃত্যুদণ্ড, বাকিদের আমৃত্যু কারাদণ্ড মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্সের টিকিটে ১০ শতাংশ ছাড় চট্টগ্রামে এক দিনে এক লাখ চারা রোপণ: দৃষ্টান্ত হিসেবে দেখছেন উপদেষ্টা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের |: হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকা প্রধানমন্ত্রীর ফ্লাইট
  • যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকা প্রধানমন্ত্রীর ফ্লাইট

    জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা ছিল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। কিন্তু বাংলাদেশ বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে সেটি জাপান থেকে উড়াল দিতে পারেনি। ফ্লাইটটি বর্তমানে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বিমানে আরোহণের পর ফ্লাইটটি টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়েছিল। তবে রানওয়ের দিকে যাত্রার সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সতর্ক সংকেত ফুটে ওঠে। নিরাপত্তার খাতিরে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটিকে পুনরায় পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটি বোর্ডিং শেষে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়।

    উড়োজাহাজের ডানার স্পয়লার অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে ত্রুটি দেখা দিলে তা মেরামত করা অত্যাবশ্যক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রুটি সারাতে বর্তমানে প্রকৌশলীরা কাজ করছেন।

    ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল উড়োজাহাজটি পরীক্ষার কাজ শুরু করেছে। কারিগরি দলের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এই ত্রুটি মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে ফ্লাইটটির পরবর্তী যাত্রা সম্পূর্ণভাবে কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজের ওপর নির্ভর করছে।

    আরও পড়ুন

    আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির সময়সূচি পরিবর্তন
    জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
    ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা
    নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান
    দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
    যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার
    আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে
    গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স