• প্রচ্ছদ
  • ঢাকা বিভাগ
  • রাজধানীতে আটক সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের ৩ নেতা
  • রাজধানীতে আটক সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের ৩ নেতা

    রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, একই শাখার সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি ও আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।

    তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ঈসা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেল ৪টার দিকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

    পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর মোহাম্মদপুর থানার ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের রাস্তায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী অবৈধ মিছিল বের করার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর সময় ধাওয়া করে এই তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর (সোমবার) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার সংলগ্ন বাসা নং-২/১০ এর সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক।

    আরও পড়ুন

    শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়ার আতঙ্ক
    লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার
    অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবি অভিযান: মাদকসহ আটক ৮৪
    গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
    সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী
    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত ২
    শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জেলেদের হামলা, আটক ৪১
    দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা