শিরোনাম
বিমানবন্দরে সোনা পাচার: আদালতে স্বীকারোক্তি দিলেন দুই কর্মী লড়াই চলবে, মোদি সরকারের পতন শিগগিরই: সিজেপি চট্টগ্রামে ওমরাহযাত্রীদের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন লক্ষ্মীপুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা রিয়াদের বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১২, বিশ্বজুড়ে নিন্দা নিরাপত্তা সংকটে রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত করল কুয়েত এয়ারওয়েজ জিবুতির উপকূলে নৌকাডুবি: ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্তের চেষ্টা ফতুল্লায় ঝোপের ভেতর মিলল তরুণীর হাত-পা বাঁধা অবস্থা
  • প্রচ্ছদ
  • আইন-আদালত
  • লক্ষ্মীপুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
  • লক্ষ্মীপুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

    লক্ষ্মীপুরের রায়পুরে এক আসামিকে পুলিশি হেফাজতে নিয়ে মারধরের অভিযোগে করা একটি মামলায় সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এই আদেশ প্রদান করেন। আদালতে বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ সিদ্ধান্ত নেন। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আবদুল আহাদ শাকিল পাটোয়ারী। লক্ষ্মীপুরের রায়পুরে ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে করা মামলা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

    ঘটনার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৭ ডিসেম্বর আবদুর রহিম রনি নামের এক আসামিকে আটকের পর মারধরের ঘটনায় তার স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। অভিযুক্ত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন রায়পুর থানার এসআই মো. আবু হানিফ ও নুরুল ইসলাম, এএসআই সফিক মিয়া ও সাখাওয়াত হোসেন এবং কনস্টেবল আতিক উল্যা ও ইউসুফ ঢালি।

    মামলাটি দায়েরের পর থেকে বিভিন্ন পর্যায়ে তদন্তের প্রক্রিয়া চললেও বাদী তাতে অসন্তোষ প্রকাশ করে বারবার নারাজি দিয়েছেন। ২০২৪ সালের ১৫ জানুয়ারি পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার পর বাদী প্রথমবার নারাজি জানান। পরবর্তীতে পিবিআই নোয়াখালী কার্যালয়কে দায়িত্ব দেওয়া হলে তারাও তদন্ত প্রতিবেদন দাখিল করে, তবে সেখানেও বাদী নারাজি দেন। একই বছরের ৯ জুলাই আদালত অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের দায়িত্ব অর্পণ করেন। গত ২ জুলাই সিআইডি আদালতে প্রতিবেদন জমা দিলে ১৭ আগস্ট বাদী তার বিরুদ্ধে পুনরায় নারাজি আবেদন করেন।

    বাদীর আইনজীবী আবদুল আহাদ শাকিল পাটোয়ারী অভিযোগ করেন, তদন্তকারী কর্মকর্তারা প্রকৃত সত্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছেন এবং তারা প্রভাবিত হয়ে প্রতিবেদন দাখিল করেছেন। আইনজীবীর ভাষ্যমতে, ঘটনার সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য না পাঠানোসহ তদন্তে বড় ধরনের গাফিলতি ছিল। এছাড়া সাক্ষীদের জবানবন্দি গুরুত্ব না দিয়ে মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে। বাদীর এসব যুক্তি আমলে নিয়ে আদালত সিআইডির প্রতিবেদনের বিরুদ্ধে করা নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

    আরও পড়ুন

    বিমানবন্দরে সোনা পাচার: আদালতে স্বীকারোক্তি দিলেন দুই কর্মী
    সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ মৃত্যু মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি
    নিরাপত্তা নিয়ে শঙ্কিত জিয়াউল আহসান
    কর্ণফুলীতে মানসিক প্রতিবন্ধী তরুণের রহস্যজনক মৃত্যু, বাবা আটক
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন