শিরোনাম
গণভোটের রায় না মানলে আন্দোলন একদফায় রূপ নেবে: জামায়াত আমির শিডিউল জটিলতায় চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ের কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট: কবে কাটবে অনিশ্চয়তা? শর্ত ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ, থাকবে মাসিক বেতন প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন ফরিদপুরে চীনা তরুণের সাথে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলায় বাবুর্চি ও তাঁর সহকারীর মৃত্যু
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • সড়ক দুর্ঘটনায় সাকিব হাসপাতালের স্টাফ ইব্রাহিম নিহত
  • সড়ক দুর্ঘটনায় সাকিব হাসপাতালের স্টাফ ইব্রাহিম নিহত

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্রাচার্য্য :

    মতলব-পেন্নাই-গৌরীপুর সড়কের কাউয়াদী নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ইব্রাহিম (২৮) সহ অজ্ঞতানামা এক নারী পথচারী নিহত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বেলা ১১ টার পর এই সড়ক দুর্ঘটনা হয়েছে বলে জানা যায়।

     

    নিহত মোটরসাইকেল চালক মতলব দক্ষিণ উপজেলার সুপরিচিত সাকিব হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের ফার্মেসিতে কর্মরত ছিলেন। সে উপজেলার দক্ষিণ নারায়ণপুর গ্রামের মৃত ইসমাইল মিয়াজির ছেলে।

     

    প্রত্যক্ষদর্শী ও নিহতের কর্মস্থল সূত্রে জানা যায়, ঘটনার দিন ইব্রাহিম ঈদের কেনাকাটার জন্য মোটরসাইকেল যোগে একাই ঢাকা যাচ্ছিলেন। পথে  কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কাউয়াদী মিয়াজী বাড়ীর সামনে মতলব পেন্নাই গৌরীপুর সড়কে হঠাৎ করেই এক বৃদ্ধা মহিলা রাস্তা পারাপার হতে গিয়ে চলন্ত মোটরসাইকেলের সামনে চলে আসে। ওই সময় বৃদ্ধা মহিলাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ  হারিয়ে ওই মহিলাকে ধাক্কা দিয়ে নিজে ট্রাকের সাথে ধাক্কা খায় । ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করে।

    এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ইব্রাহিমের মৃত্যুর খবর তার পরিবার ও কর্মস্থলে এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। নিহত ইব্রাহিম মৃত্যুকালে মা, স্ত্রী ও এক বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাকিব হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টার পরিবার।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)