শিরোনাম
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল রাউজানে মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও দাফন সম্পন্ন মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ সুন্দরবনে চার জেলে উদ্ধার, জিম্মি আরও ১৭ জন নির্মাণ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি: হাসিব এম আবদুল্লাহ রিয়াদগামী ফ্লাইট বাতিল: প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ঘোষণা ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল জিতলেন রবার্ট ই হল ও চুয়েট উপাচার্যকে ভবনে অবরুদ্ধ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করছে সরকার: ছাত্রশিবির সেক্রেটারি ম্যান সিটির সঙ্গে নিজের সব বৈঠকের তথ্য প্রকাশ করবেন
  • প্রচ্ছদ
  • খুলনা বিভাগ
  • সুন্দরবনে চার জেলে উদ্ধার, জিম্মি আরও ১৭ জন
  • সুন্দরবনে চার জেলে উদ্ধার, জিম্মি আরও ১৭ জন

    সুন্দরবনের গহীনে বনদস্যুদের হাতে জিম্মি ২১ জেলের মধ্যে চারজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত জেলেরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২)। বর্তমানে উদ্ধার হওয়া এই জেলেদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

    কোস্ট গার্ডের ভাষ্যমতে, সুন্দরবনের নিরাপত্তা জোরদার ও দস্যুমুক্ত রাখতে নিয়মিত ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এ সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে সম্রাট বাহিনীর সদস্যরা জিম্মি জেলেদের ফেলে বনের ভেতর পালিয়ে যায়। অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও জিম্মি চারজন মুক্তি পেয়েছেন।

    উল্লেখ্য, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাতে সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমবাড়িয়া, ভদ্রা ও ভাঙা এলাকা থেকে এই ২১ জন জেলে অপহৃত হয়েছিলেন। স্থানীয় সূত্র ও বন বিভাগের তথ্য অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে মজনু, করিম শরীফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জড়িত। দস্যুরা জেলেদের জিম্মি করার সময় একটি মাছ ধরার ট্রলার ও পাঁচটি মুঠোফোনসহ মূল্যবান সরঞ্জাম লুট করে নেয় বলে অভিযোগ রয়েছে।

    বাকি ১৭ জেলেকে দস্যুদের কবল থেকে দ্রুত ও নিরাপদে উদ্ধারে কোস্ট গার্ডের পক্ষ থেকে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে, আপনজনদের ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন অপহৃত জেলেদের পরিবারের সদস্যরা। বনের মধ্যে জিম্মি থাকায় তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন। উৎকণ্ঠায় দিন কাটছে এসব পরিবারের সদস্যদের। কখন ফিরবেন স্বজনেরা, সেই অপেক্ষায় পথ চেয়ে আছেন তাদের পরিবার।

    আরও পড়ুন

    শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে
    কালিগঞ্জ বিষ্ণুপুরে সড়ক সংষ্কার করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম” 
    কা‌লিগ‌ঞ্জে ডা. আঃ ওহাব এর উদ্যোগে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” 
    মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন মৃত্যুর পর আমার কবর যেন কালিগঞ্জে দেওয়া হয় ………. লেঃ মাহফুজ আলম বেগ
    কালিগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত”
    কালিগঞ্জে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত”
    মিশন মহিলা উন্নয়ন সংস্থা কার্যর্নিবাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত”
    কালিগঞ্জে সাত ভোটের ব্যবধানে সাধারণ ওয়ার্ড সদস্য আরিজুল বিজয়ী