
মোঃ হোসেন গাজী।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন শ্রমিকদল। ২ ডিসেম্বর বিকালে চরভৈরবী ইউনিয়নের আমতলী মোল্লা পাড়া জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল। বিশেষ অতিথি হাইমচর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন আহমেদ বেপারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপি সহ কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন গাজী,হাইমচর উপজেলা শ্রমিক দলের সভাপতি, গোলাম মোস্তফা শেখ, সাংগঠনিক সম্পাদক সুমন কবিরাজ, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজান প্রধানিয়া, হাইমচর উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি রেজাউল করিম বেপারী, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জিতু হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জসিম সরকার, চরভৈরবী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি,বিল্লাল হোসেন খান, সাধারণ সম্পাদক কামাল খান সহ ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোল্লা পাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রহমান সরকার।
