• প্রচ্ছদ
  • আইন-আদালত
  • অ্যাটর্নি জেনারেল: ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি
  • অ্যাটর্নি জেনারেল: ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি

    অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, ইশরাকের পদত্যাগের ঘটনায় সংবিধানের কোনো ব্যত্যয় ঘটেনি। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিতে পারেন। তিনি আরও বলেন, ইশরাক যদি নিজেই পদত্যাগ না করতেন, তবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে পারতেন।

    সুশাসন নিশ্চিতের বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সরকার সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাকে দায়িত্ব থেকে সরিয়ে দেবে আর কাকে রাখবে, সেটি সম্পূর্ণ সরকারের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। সরকার পরিচালনার ক্ষেত্রে সংবিধানে নির্ধারিত পদ্ধতি মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    আরও পড়ুন

    অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা রিমান্ডে
    অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার
    চাঁদাবাজির মামলায় কিশোর গ্যাং নেতা বগা কারাগারে
    কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
    দিল্লিতে সিজেপির বিক্ষোভ বন্ধের আবেদন নাকচ হাইকোর্টের
    ট্রাইব্যুনালে ভার্চ্যুয়ালি যুক্ত জিয়াউল আহসান, শুনানিতে বিশেষ সুবিধা
    সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
    বিমানবন্দরে সোনা পাচার: আদালতে স্বীকারোক্তি দিলেন দুই কর্মী