১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
মতলব উত্তরে এতিমের চাল হরিলুট  অর্ধেকই উধাও সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ কালিগঞ্জের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর ১ নং গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর ১ নং গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনাই আমার মুল লক্ষ্য হিমেল উদ্দিন মোল্লা শিমুল কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
  • কালিগঞ্জের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি (এসএমসি) সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
    সভায় বিদ্যালয়ের জমিদাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি মীর আবু আসলাম।
    সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পদাধিকারবলে সদস্য সচিব মো. আব্দুস সবুর, বিদ্যোৎসাহী সদস্য মো. ইমরান আলী, উকসা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উচ্চবিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন, অভিভাবক প্রতিনিধি মো. রাইসুল ইসলাম, নেপাল কুমার সরদার, সাবিনা ইয়াসমিন, মুঞ্জিলা বেগম, রোজিনা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহিনুর রহমানসহ সংশ্লিষ্ট সদস্যরা।
    আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আলহাজ মোস্তাফিজুর রহমানকে সভাপতি, মো. ইমরান আলীকে সহ-সভাপতি এবং প্রধান শিক্ষক মো. আব্দুস সবুরকে পদাধিকারবলে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
    এছাড়া কমিটির অন্যান্য সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উচ্চবিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি মীর আবু আসলাম, ইউপি সদস্য মো. রহমত আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহিনুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মুঞ্জিলা বেগম এবং অভিভাবক প্রতিনিধি মো. রাইসুল ইসলাম, নেপাল কুমার সরদার, রোজিনা খাতুন ও সাবিনা ইয়াসমিন।
    সভায় নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বয়ে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    আরও পড়ুন

    গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    ১ নং গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    ১ নং গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
    ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনাই আমার মুল লক্ষ্য হিমেল উদ্দিন মোল্লা শিমুল
    কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
    মতলব উত্তরে ৫ শিক্ষক অব্যাহতি ও ৭ এইচ এসসি পরীক্ষার্থী বহিষ্কার