
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সরদার (৭৫) আর নেই। শনিবার (১১ জানুয়ারী) নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থ অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন।আব্দুল ওহাব সরদার উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত: গৌরাই সরদার এর ছেলে।(বাদ যোহর) কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ হারুন ও এসআই রাজিবের নেতৃত্বে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
এ সময় মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান,মনসুর আলী,শেখ আবদুর রউফ,বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী,আকবর আলী,মহিউদ্দিনসহ মুক্তিযোদ্ধাবৃন্দ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।সাংবাদিকবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তার মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
