শিরোনাম
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড তেরখাদায় নারীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম উদ্বোধন শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়ার আতঙ্ক অ্যাটর্নি জেনারেল: ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি অস্থিরতা তৈরি চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার শাহজালালে পড়ে থাকা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে জটিলতা নেপালে প্রদর্শনের অনুমতি পেল না আয়ুষ্মান-সারার সিনেমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৪ নং সুলতানাবাদ ইউনিয়নে পূজা মণ্ডল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • চলতি মাসেই সরকারি কর্মচারীদের বাড়তি বেতন, ভাতা আগের হারেই
  • চলতি মাসেই সরকারি কর্মচারীদের বাড়তি বেতন, ভাতা আগের হারেই

    নতুন জাতীয় বেতনকাঠামো চালু হলেও সরকারি চাকরিজীবীরা আপাতত পূর্বের হারেই ভাতা পাচ্ছেন। চলতি বছরের ৩০শে জুন পর্যন্ত যে হারে ভাতা দেওয়া হতো, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেই হারই বহাল থাকবে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ছাড়াও রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারেই ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য, গত ১৯শে সেপ্টেম্বর এই বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। নতুন এই বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা পরে কার্যকর হবে বলে আগেই জানিয়েছিল সরকার।

    যদিও এটি গত ১লা জুলাই থেকে কার্যকরের কথা বলা হয়েছে, তবে বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়িত হবে। প্রজ্ঞাপনের সূচি অনুযায়ী, গত ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে ৩০শে জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন কার্যকর করা হবে। অপরদিকে নতুন স্কেলের ভাতা প্রদান শুরু হবে ২০২৮ সালের ১লা জানুয়ারি থেকে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতন-ভাতা বাস্তবায়ন করা হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ লা জুলাই থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে ৩০শে জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১লা।

    চলতি মাসের শেষেই সরকারি কর্মচারীরা বর্ধিত মূল বেতন পেতে যাচ্ছেন এবং এর জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অনলাইনে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’-এর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গত ৫ই অক্টোবর থেকে সরকারের ‘আইবাস প্লাস প্লাস’ পদ্ধতির মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পূরণের প্রক্রিয়া চলছে, যা মঙ্গলবার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    আরও পড়ুন

    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড
    শাহজালালে পড়ে থাকা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে জটিলতা
    বিমানমন্ত্রী: সৌদির অনুমতি পেলেই রিয়াদে আবার ফ্লাইট চালু
    প্রথম জাপান সফরে তারেক রহমান
    সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান
    শাহজালাল বিমানবন্দরে ১৫০টি নতুন ট্রলি দিলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
    নিরাপত্তাজনিত কারণে রিয়াদের ফ্লাইট স্থগিত, দাম্মাম রুটে প্রস্তুতির আশা
    সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান