• প্রচ্ছদ
  • বিনোদন >> মতলব >> মুক্তমত
  • ডা. শাহ মোঃ মহিবুল্লাহ সৌরভের কবিতা শিরোনামহীন
  • ডা. শাহ মোঃ মহিবুল্লাহ সৌরভের কবিতা শিরোনামহীন

    ধনাগোদা বার্তা.

    শিরোনামহীন

    প্রিয়তমা আমার
    আজও মনে পড়ে সেই দিনটির কথা,
    প্রথম চাহনিতে ছিলো প্রগাঢ় বিষ্ময়!
    কুয়াশার আড় মোরা ভেঙে তুমি-
    আমার বিষন্ন সকালের রোদ হয়ে এলে;
    হেয়ালি বিধির প্রসন্ন হাওয়ায়;
    আমার বিধ্বস্ত পৃথিবী হলো শান্ত।

    তোমাকে খেয়াল করিনি ততটা,
    যতটা প্রাপ্য ছিলো সে সকালে।
    এক বোহেমিয়ান জীবনের গ্লানিতে-
    রক্তাক্ত হৃদয়ের শঙ্কা মুছে দিতে,
    তোমার কোমল হাসির আড়ালে –
    অবলীলায় নিজেকে নিয়েছি গুছিয়ে।

    সময়ের স্রোতে বেড়েছে নিত্য পণ্যের দাম ,
    মুদ্রাস্ফীতির পারদ বেড়েছে তরতরিয়ে,
    স্বপ্নসাধের ঘর বেধেছি জনারন্যের মাঝে,
    দুরুত্বের বাধ ভেঙ্গেছে মুঠোফোনের তরঙ্গে!
    কর্মের বেড়াজালে মিথ্যের বেসাতি হয়ে-
    তোমার আমার শহর হয়েছে ভিন্ন;
    বিষন্ন সন্ধ্যারা মুমূর্ষ চায়ের কাপে একা-
    অতীতের স্মৃতি রোমন্থনে হয় ক্লান্ত।
    তবুও এ ভালো থাকা, পরিশ্রান্ত বেলায়-
    আশানিয়া ভেসে থাকি, শূণ্য- একা- ভেলায় ।।

    মহিবুল্লাহ্ সৌরভ
    মতলব দক্ষিণ, চাঁদপুর।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক