• প্রচ্ছদ
  • রাজশাহী বিভাগ
  • পাবনায় ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
  • পাবনায় ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

    পাবনার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, চারটি ওয়ান শুটারগান ও ১২ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় বেআইনি অস্ত্র কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

    অভিযানের ধারাবাহিকতায় বুধবার (২১ অক্টোবর) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকা থেকে প্রথম একদল বিশেষ ডিবি পুলিশ অভিযান চালিয়ে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের চরঘোষপুর এলাকার আলাল শেখ (৫২), আমিনপুর থানার রানীনগর ভাটিকয়া এলাকার জনি কাজী (২৮), ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এলাকার জলিল মণ্ডল (২৮) এবং মিরপুর এলাকার বাবলু মণ্ডল (৩২)।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে এবং এই ঘটনায় নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    আরও পড়ুন

    ভারতে যাওয়ার পথে বিজিবির হাতে যুব মহিলা লীগ নেত্রী
    প্রতিবন্ধী ভাতার ১২ সিমসহ আটক ইউপি সদস্য
    ৫ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্নদের ২৪ ঘণ্টার কর্মবিরতি
    অস্থিরতা তৈরি চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
    লাল গামছায় থামে ট্রেন, ৬৪ বছরেও হয়নি রাজশাহী-আব্দুলপুর রেললাইনের
    ১২৩ বছর বয়সে না ফেরার দেশে গুরুদাসপুরের আব্বাস প্রামাণিক
    বগুড়ায় শুরু হলো সুখের খামার এগ্রো ভিলেজের নির্মাণকাজ
    বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন