শিরোনাম
ওসমানী বিমানবন্দরে অন্তঃসত্ত্বা যাত্রীকে ফ্লাইটে উঠতে বাধা, বাতিল ভ্রমণ সাড়ে ছয় ঘণ্টা পর সচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডসে সেরা এয়ারলাইন সিঙ্গাপুর এয়ারলাইনস এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন মুন্সি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী এইচ এসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী বাগেরহাটের চিতলমারীতে অবাধে চলছে অতিথি পাখি শিকার সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৮০ কারখানায় ছুটি ঘোষণা রানওয়ে সংস্কারের কারণে এক মাস বন্ধ থাকছে ইতালির নেপলস বিমানবন্দর
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • প্রকাশিত হলো এইচএসসি ফল, জিপিএ-৫ পেলেন ৩৫ হাজার ৯৪৮ জন
  • প্রকাশিত হলো এইচএসসি ফল, জিপিএ-৫ পেলেন ৩৫ হাজার ৯৪৮ জন

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার বেলা ১১টায় প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় পাসের হার ৫১.৬২ শতাংশ। এ বছর মোট ৩৫ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পর থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল দেখতে পাচ্ছেন। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ শিক্ষা বোর্ডের পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ।

    এর আগে এইচএসসি ও সমমানের ফলাফল ২৯ অক্টোবর প্রকাশের কথা ছিল, তবে পরবর্তীতে তারিখ পরিবর্তন করে শনিবার নির্ধারণ করা হয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়েছিল। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার ১২ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যদিও পরীক্ষায় কিছুসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইট থেকে তাদের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।

    শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া যেকোনো মুঠোফোন নম্বর থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা (SMS) পাঠিয়েও ফলাফল পাওয়ার সুযোগ রয়েছে। এর জন্য এইচএসসি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে (যেমন: HSC Dha 123456 2026)। শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড অফিস কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল পাওয়ার সুযোগ নেই।

    পরীক্ষায় কোনো বিষয়ে ফল নিয়ে আপত্তি থাকলে বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের প্রয়োজন হলে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের নিয়মাবলি ও বিস্তারিত নির্দেশনাবলি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

    আরও পড়ুন

    সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত সাত কর্মীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান
    সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
    প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন
    প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: ব্যাখ্যা দিল সরকার
    বিমানবন্দরে পাখির আঘাত ঠেকাতে বিশেষ উদ্যোগ বেবিচকের
    শাহজালালে ২৪ কোটি টাকার স্বর্ণসহ আটক দুই বিদেশি যাত্রী
    জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান