শিরোনাম
ফ্যাসিবাদী আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলিত ছিল: উপাচার্য ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মাথাব্যথা লিসান্দ্রো মার্তিনেজ ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা রাজবাড়ীতে মানবপাচার মামলায় পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ৬১ বছরে শাহরুখ খান: রূপালী পর্দার আইকনিক ফ্যাশন ও স্টাইল মতলব উত্তরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার ফ্লোরিডায় আবাসিক এলাকায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯ রাঙ্গুনিয়ায় হামলায় আহত সমাজসেবক সাইদুর রহমানের মৃত্যু ফরিদপুরে নিখোঁজ শিশুর সন্ধানে পিবিআইয়ের দীর্ঘ রাতভর অভিযান পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয়
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • ফ্লোরিডায় আবাসিক এলাকায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯
  • ফ্লোরিডায় আবাসিক এলাকায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ক্রেস্টহেভেন এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধ্বস্ত উড়োজাহাজটির সকল আরোহী প্রাণ হারিয়েছেন। এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা উল্লেখ করে ডাফি জানান, ফ্লোরিডার এই দুর্ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং নতুন তথ্য পাওয়া মাত্রই তা জনসম্মুখে প্রকাশ করা হবে। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুরে আবাসিক এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। তদন্ত শেষে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

    দুর্ঘটনায় পড়া লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। অস্টিন বিমানবন্দরের মুখপাত্র জিম রেনল্ডস নিশ্চিত করেছেন যে, বিমানটি ব্যক্তিমালিকানাধীন ছিল এবং এর নিবন্ধন নম্বর এন৭২২বিডি। তবে উড়োজাহাজটিতে আরোহী হিসেবে কারা ছিলেন, সেই পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনাস্থলটি মিলিটারি ট্রেইল ও টেনথ অ্যাভিনিউ নর্থের কাছাকাছি অবস্থিত, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো এস্টেট থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে।

    প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আকাশ থেকে খাড়াভাবে নিচে নেমে বিমানটি একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়ে। এর ফলে সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বিশাল অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এতে সড়কের পাশে বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং নিকটস্থ একটি বৈদ্যুতিক খুঁটির কাছে আগুন জ্বলতে দেখা গেছে। এই দুর্ঘটনার ফলে সড়কের আশপাশের বাড়িঘর ও স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি বা সাধারণ মানুষের কোনো প্রাণহানি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কাছাকাছি থাকা বাড়িঘর ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মুহূর্তেই সেখানে আগুনের বিশাল গোলা তৈরি হয়। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

    বর্তমানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর কর্মকর্তারা তদন্তের জন্য দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। দুর্ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইওয়া অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের এক জনসভায় অংশগ্রহণ করছিলেন, তবে এই দুর্ঘটনার সাথে তাঁর সফরের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়েছে। উড়োজাহাজটির ভেতরে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল নাকি অন্য কোনো কারণে এই বিপর্যয় ঘটল, তা তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

    আরও পড়ুন

    ইরানে সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইল
    মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিলেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি
    প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের অভাবনীয় সাফল্য
    নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের লড়াইয়ে এগিয়ে আইজেনকোট
    বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডসে সেরা এয়ারলাইন সিঙ্গাপুর এয়ারলাইনস
    রানওয়ে সংস্কারের কারণে এক মাস বন্ধ থাকছে ইতালির নেপলস বিমানবন্দর
    দিল্লিতে ইন্ডিয়া জোটের বিশাল বিক্ষোভ, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ
    হুথিদের হামলা রুখতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির