শিরোনাম
মালয়েশিয়ায় আকিজ বশির গ্রুপের ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স দেশের বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নে চায়না এক্সিম ব্যাংককে আহ্বান জ্বালানিমন্ত্রীর ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যে ওয়াকআউট করল বাংলাদেশ পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ সাতক্ষীরায় যুবককে পিটিয়ে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও তদন্তের বাসযোগ্য দেশ গড়তে দায়িত্বের বাইরে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া ডাকসুর প্রচেষ্টায় সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ফোন ফেরত পেলেন সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বাসযোগ্য দেশ গড়তে দায়িত্বের বাইরে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাসযোগ্য দেশ গড়তে দায়িত্বের বাইরে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    পরিবেশ ও বন সম্পদ রক্ষায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকারি কর্মকর্তাদের তাদের কর্মক্ষেত্রের গণ্ডি পেরিয়ে বাড়তি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য আবাস নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। একইসঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার কথাও বলেন তিনি। একইসঙ্গে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা, রোপণ করা চারা বেঁচে আছে কি না, তা নিজস্ব লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর উপায় বের করার নির্দেশনা দেওয়া হয়।

    রাজধানীর বায়ুদূষণ পরিস্থিতির ওপর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় প্রথম বা দ্বিতীয় অবস্থানে থাকছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি বলেন, মানুষের জন্য প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার মতো পর্যাপ্ত উন্মুক্ত স্থান নেই। পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন চলমান পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলা জরুরি। পাশাপাশি ছাদবাগান, স্কুলবাগানসহ বিভিন্ন ভবনে বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে।

    মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারি দায়িত্বের বাইরে গিয়েও বাড়তি কিছু করার সামর্থ্য আপনাদের রয়েছে। দেশের জন্য কাজ করার এমন সুযোগ সবার ভাগ্যে জোটে না। তিনি আরও বলেন, দেশের কল্যাণে এবং মানুষের উপকারে সামান্য কিছু করতে পারাকেও আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটি বড় সুযোগ হিসেবে দেখা উচিত। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে নির্ধারিত দায়িত্বের চেয়েও বেশি কর্মতৎপর হতে হবে। শুধু নির্ধারিত দায়িত্ব পালন করেই থেমে গেলে হবে না। এরপরে যদি আপনি কিছু না করেন, কেউ কিছু বলবে না।

    বৈঠকে প্রধানমন্ত্রী সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের উচ্চাভিলাষী পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, যদি সঠিকভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে দেশের প্রতিটি মানুষ এর সুফল ভোগ করবে। এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে, অন্যান্য মন্ত্রণালয় যদি তাদের লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ রোপণ করে, তবে সেই ঘাটতি মেটাতে বন ও পরিবেশ মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে। সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।

    অনুষ্ঠিত এই বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    দেশের বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি
    ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ
    যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা
    যুক্তরাষ্ট্র থেকে যেভাবে পাবেন বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র
    কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর গাড়ি
    সৌদিতে ফ্লাইট বাতিল: বিপাকে ১৫ হাজার যাত্রী, বাড়ছে খরচ
    তিন অনুপ্রেরণাদায়ী মানুষের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    চীনের সহায়তায় দেশে ড্রোন তৈরির উদ্যোগ, চিন্তিত ভারত