
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণের জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। ইতিমধ্যেই তিনি উপজেলা সকলের নিকট অত্যন্ত আস্থাভাজন হয়ে গিয়েছেন। উপজেলার প্রশাসনিক কাজের পাশাপাশি তৃণমূল পর্যায়েও অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি। দুঃখ-সুখের কথা শুনেন সকল পেশার মানুষের। তাৎক্ষণিক মুহূর্তে সমস্যা সমাধানেরও চেষ্টা করেন তিনি। ১৭ মার্চ স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ছুটে যান মতলব পৌরসভার বোয়ালিয়া আশ্রয় কেন্দ্রে। সেখানে গিয়ে মাতৃস্নেহে শিশুকে কোলে তুলে নেন তিনি। আনন্দে উল্লেসিত হয়ে উঠেন শিশু ও শিশুর মা। খোঁজ খবর নেন আশ্রয় কেন্দ্রের প্রতিটি মানুষের। বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের হাতে তুলে দেন উপহার সামগ্রী। সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খান।
