শিরোনাম
সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে ঢাকাকে সম্প্রসারণের পরামর্শ বিশেষজ্ঞদের ভিসা জটিলতায় ওমান সফর পিছিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন পালন রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, বন্ধ বিমান চলাচল বরিশালে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু আবুধাবি টেস্টে রহমত-ইকরামের প্রতিরোধে বড় অপেক্ষায় বাংলাদেশ ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: আত্মঘাতী পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান পরিকল্পিত নগরায়ণের পথে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর
  • প্রচ্ছদ
  • ঢাকা বিভাগ
  • সেনবাগে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক
  • সেনবাগে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক

    নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঘোরকাটা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ খাজা মাইনুদ্দিন (৪৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। নিহত মাইনুদ্দিন দক্ষিণ ঘোরকাটা গ্রামের মৃত শেখ শফিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের জমি থেকে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। কাজ শেষে ফেরার পথে পাশের জমির মালিক জাকির হোসেনের (৩০) বসানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধানক্ষেতে ইঁদুর দমনের উদ্দেশ্যে এই বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন জমির মালিক জাকির।

    ঘটনার পরদিন শুক্রবার সকালে ধানক্ষেতের পাশে মাইনুদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত জমির মালিক জাকির হোসেন এলাকা থেকে গা ঢাকা দেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী মিলন জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জাকির পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

    আরও পড়ুন

    পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প
    টঙ্গীতে রান্না করার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু
    মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
    অর্থের বিনিময়ে শ্রীপুর যুবদলের কমিটি গঠনের অভিযোগ
    ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের শ্রেষ্ঠ সভাপতি মেহেদী হাসান | স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন
    মিরপুরে যৌতুকের জন্য মতলবের গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা