শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • খেলাধুলা
  • কাতার বিশ্বকাপের ৩২ দল চুড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কারা
  • কাতার বিশ্বকাপের ৩২ দল চুড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কারা

    ধনাগোদা বার্তা.

    ২৯টি দল নিয়ে গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। বাকি ৩ দলকে সম্ভাব্য তালিকায় রেখে এই ড্র অনুষ্ঠান সাজান হয়। মঙ্গলবার রাতে শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। এর মধ্যে দিয়েই চূড়ান্ত হয়ে গেছে ৩২টি দলের নাম। 

    গত ৬ জুন ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলার ছড়পত্র পেয়েছে ওয়েলস। ৬৪ বছর পর বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে ২০২২ ফুটবল বিশ্বকাপে গ্যারেথ বেলরা খেলবেন ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরানকে নিয়ে গড়া ‘বি’ গ্রুপে

    ১৪ জুন আন্তমহাদেশীয় প্লে-অফে পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে কাতারের টিকিট পায় অস্ট্রেলিয়া। ৩১তম দল হিসেবে এই যোগ্যতা অর্জন করে সকারুরা। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া।

    মঙ্গলবার রাতে শেষ দল হিসেবে কাতারের টিকিট পেয়েছে কোস্টারিকা। আন্তমহাদেশীয় প্লে-অফে ওশেনিয়া প্রতিনিধি নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে তারা। উত্তর আমেরিকার দলটি কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে লড়বে। যেখানে তাদের সঙ্গী হিসেবে আগে থেকেই আছে জার্মানি, স্পেন ও জাপান।

    প্রথা ভেঙে জুন-জুলাইয়ের পরিবর্তে এবার বিশ্বকাপ মাঠে গড়াবে চলতি বছরের ২১ নভেম্বর। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।


    এক নজরে বিশ্বকাপের আট গ্রুপ

    গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর
    গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস
    গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব
    গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
    গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
    গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা
    গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন
    গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা

    আরও পড়ুন

    তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মোঃ ফয়সাল খন্দকার
    হাইমচরে চরভাঙ্গা যুব ক্রিড়া স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ও গুনীজন সংবর্ধনা
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
    মতলবে মরহুম কাদের মোল্লা স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
    সামনে যে-ই আসুক, পরোয়া করে না আর্জেন্টিনা
    ইউরোপসেরা ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতল আর্জেন্টিনা
    মেসি-মার্টিনেজ-ডি মারিয়ায় ২ গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা
    মতলব উত্তরে কালীপুরে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত – Dhonagoda Barta