শিরোনাম
মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • কালিগঞ্জের দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোবাইল টাওয়ার স্থাপনের অভিযোগ
  • কালিগঞ্জের দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোবাইল টাওয়ার স্থাপনের অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।

    কালিগঞ্জের বিদ্যালয়ের পাশে মোবাইল ফোনের নেটওর্য়াক টাওয়ার বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে স্হানীয় মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

    এ ব্যাপারে গত (৭ জুন) স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তপন কুমার ঘোষ টাওয়ার স্থাপন বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। সরেজমিনে গেলে গ্রাম পুলিশ আব্দুল কাদেরসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও স্হানীয় এলাকাবাসীরা জানান।

    দেয়া গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম রবি নেটওয়ার্ক টাওয়ার স্হাপন করতে কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হয়ে বিদ্যালয় থেকে প্রায় ২০ মিটারের মধ্যে টাওয়ার বসানোর কাজ শুরু করেন। এটি চালু হলে এর রেডিয়েশনের কারণে এলাকার মানুষের ব্রেইন টিউমার, ক্যান্সার, বন্ধ্যাত্ব, নিদ্রাহীনতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্রবণ ক্ষমতা হ্রাস সহ মারাত্মক রোগসমূহ অকল্পনীয় মাত্রায় বেড়ে যাবে। এতে স্বাস্থ্য হীনতায় ভুগবে কোমলমতি শিক্ষার্থীরা।

    তাই বিদ্যালয়ের পাশে নির্মাণাধীন টাওয়ারের কাজ বন্ধের জোর দাবী জানান তারা। এ ব্যাপারে মনিরুল ইসলাম বলেন, আমার জমিতে টাওয়ার স্হাপনের কাজ করছি। সরকারি নীতিমালা অনুযায়ী সেটি হয়তো হয়নি তাই কি হয়েছে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার বলেন, স্কুলের নিকটবর্তী মোবাইল ফোনের টাওয়ার বসালে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া বাধাগ্রস্ত ও স্বাস্থ্যহানি ঘটবে।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম বলেন, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল টাওয়ার স্থাপন করা সম্পুর্ন বে-আইনী, নিয়ম বহির্ভূত। যা ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতিকর প্রভাব পড়বে। এটি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করছি।

    এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ইউএনও স্যারের নির্দেশে সরেজমিনে গিয়ে দেখি স্কুল থেকে প্রায় ২০-২৫ মিটারের মধ্যে মোবাইল টাওয়ার স্হাপনের কাজ হচ্ছে। তবে স্কুলের এত নিকটবর্তী টাওয়ার বসানোর নিয়ম নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়ে তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসার কে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত