
শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজনে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ নভেম্বর ২৪-) রাত ৮ টায় বিষ্ণুপুর বাজার চত্বরে ইউনিয়ন তরুণ দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও সাবেক প্যানেল চেয়ারম্যান জি এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান খান। উপজেলা বিএনপির সদস্য এস এম গোলাম রসুল। সাতক্ষীরা জেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক মাহমুদ মোস্তফা। ইউনিয়ন বিএনপি সদস্য মুজিবুর রহমান, যুগ্ন আহবায়ক আব্দুল জলিল,ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম। বিএনপি’র অন্যতম নেতা মারুফ মনুমুন দোলন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক ইদ্রিস আলী বাবু,শেখ আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান বাবু, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মিলন মোল্লা,যুবদলের ১নং ওয়ার্ডের সভাপতি ফিরোজ ঢালী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন”বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা দিয়েছে । জনগনের গণতান্ত্রিক অধিকার পূন: প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূন:প্রবর্তনসহ ৩১ দফা দাবির কথা জনগনের মাঝে তুলে ধরে তিনি।
