
শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর আনসার ও ভি.ডি.পি ক্লাবে অনুমোদনহীন উন্নয়ন সহযোগী সাব কমিটি গঠনের অভিযোগ উঠেছে।
গত ২৫ জুন ক্লাবের প্যাডে সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত ১৬ সদস্য বিশিষ্ট নবগঠিত সাব কমিটির অনুমোদন দেন। কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি মেহেদী হাসান রাজু, সহ-সভাপতি রবিউল ইসলাম, আবরার মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সারাফাত।
ক্যাশিয়ার মহিউদ্দিন শাওন, সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ রাসেল, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, কার্যকরী সদস্য ইসলাম বাবু, আব্দুল্লাহ আল ইমরান ও সাব্বির হোসেন। গেলে কয়েকজন সদস্য ও স্হানীয়রা জানান, ক্লাবের উন্নয়ন সাব কমিটি গঠনের অনুমতি আছে বলে আমরা মনে করি না। সাব কমিটি গঠনের অনুমতি আছে বলে আমরা মনে করি না।

কালিগঞ্জের মথুরেশপুরে আনসার ও ভি.ডি.পি ক্লাব
তারপরও ইউনিয়ন আনসার কমান্ডার আবু হোসেন, ইউনিয়নের দলপতি জয়নাল সহ অনেক ক্লাবের সদস্য বিষয়টি জানেনা। অসৎ উদ্দেশ্যে একটি সুযোগ সন্ধানী ও স্বার্থান্বেষী মহল মুকুন্দপুর আনসার ও ভি.ডি.পি ক্লাবের নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ সময় সাংবাদিকরা তথ্য নিতে গেলে তাদের ম্যানেজ করার চেষ্টা করেন কমিটির সদস্যরা।
এবিষয়ে মুকুন্দপুর আনসার ও ভি.ডি.পি ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক শেখ রিয়াজুল ইসলাম বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের অবগত না করে সাদা কাগছে উন্নয়ন সহযোগী কমিটির অনুমোদন দিয়েছি। কিভাবে সাব কমিটির অনুমোদন দিলেন এবং আপনাদের কোন অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
পরে ক্লাবের প্যাডে কমিটির দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নূর ইসলাম কাগুচীর নিকট জানতে চাইলে তিনি বলেন, ক্লাবে উন্নয়ন সহযোগী সাব কমিটি গঠনের বিষয়টি অবগন নেই আপনার মাধ্যমে জানতে পেরেছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের না জানিয়ে কমিটি গঠন করা বেআইন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
