শিরোনাম
পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • কালিগঞ্জের মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুরের বিরুদ্ধে সরকারী অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ
  • কালিগঞ্জের মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুরের বিরুদ্ধে সরকারী অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ

    ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে কালিগঞ্জের সিমান্তবর্তী হাড়দ্দহা বেড়িবাঁধ মেরামতে শ্রমিকদের সরকারী অনুদান বিতরণে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের বিরুদ্ধে। এ ব্যাপারে সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এলাকার বেশ কিছু শ্রমিক। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে হাড়দ্দহা বেড়িবাঁধ ভেঙে গেলে তাৎক্ষণিক মেরামতের জন্য স্হানীয় কয়েক গ্রামের অসংখ্য মানুষ কাজ করেন। যারা প্রকৃত শ্রমিক তাদের উপজেলা প্রশাসন মাস্টাররোল বানিয়ে সরকারী অনুদানের তালিকা করতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় ইউপি চেয়ারম্যান কয়েকশত শ্রমিকদের নিকট থেকে আইডি কার্ডের ফটোকপি গ্রহণ করে ইচ্ছাকৃত তালিকা তৈরি করে তাদের সরকারীভাবে নগৎ অর্থ দেওয়া হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান নিজেই প্রতারণা করে বসন্তপুর গ্রামে যারা কাজ করেনি এমন ১’শ ৪৬ জন, হাড়দ্দহা গ্রামে ১’শ ৩০ জন, শীতলপুর গ্রামে ৭০ জন, ছনকা গ্রামে ৬৫ জন ও গণপতি গ্রামে মাত্র ১৫ জনকে সরকারী অনুদানের তালিকাভুক্ত করেন এবং রবিবার প্রত্যেককে ৫’শ টাকা হারে বিতরণ করেন। কিন্তু এতে অনেক প্রকৃত শ্রমিক তাদের সরকারী ন্যায্য অনুদান পাইনি বলে এই অভিযোগ। অভিযোগকারী হাসানুর রহমান, জসিম, সাদিকুল ইসলাম, মামুনসহ অনেকেই জানান, আমরা ভাঙ্গন এলাকায় বাঁধ মেরামতের কাজ করে সরকারি অনুদান পায়নি। যারা প্রকৃত শ্রমিক ও যারা ট্রলিতে বালুর বস্তা পরিবহন করেছেন তাদের নাম বাদ দিয়ে ইচ্ছামত নাম বসিয়েছেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি স্বজনপ্রীতি করেছেন, এমনকি এক নাম বার বার তালিকার অন্তর্ভুক্ত করে সরকারী টাকা আত্মসাৎ করেছেন। আমরা এর সঠিক বিচার চাই। এ বিষয়টি সম্পর্কে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর গাইন বলেন, সরকার যেমন অনুদান দিয়েছে সবাইকে তেমন ভাবে বিতরণ করেছি। এসময় মোবাইল ফোনের মাধ্যমে প্রতিবেদককে অকথ্য ভাষা ও গালিগালাজ করেন তিনি। বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন কেটে দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদীর নিকট জানতে চাইলে তিনি বলেন, দুর্নীতির বিষয়ে উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছে। আমিও অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক উপজেলা প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া সুপারিশ করা হবে।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত