শিরোনাম
অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে বাজারগ্রাম মৌজায় উচ্ছেদ আতঙ্কে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • কালিগঞ্জে বাজারগ্রাম মৌজায় উচ্ছেদ আতঙ্কে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম মৌজায় চার শতাধিক হতদরিদ্র পরিবারের দীর্ঘ দিনের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, সমাজকর্মী মাসুদ, মমিন কামরুজ্জামান বাবু, মাওলানা মাসুদ হোসেন, মোছাঃ রাবেয়া খাতুন, মনিরা পারভিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে ইদ্রীস আলীর নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয় বাজারগ্রাম মৌজার জমি ১৯৬২ সালের এসএ খতিয়ানে স্থানীয় বাসিন্দাদের মালিকানায় ছিল। পরবর্তী সময়ে সড়ক ও জনপথ অধিদপ্তর ১৯৬৪–৬৫ সালে প্রায় ২০০ বিঘা জমি অধিগ্রহণ করলেও মালিকরা আজও ক্ষতিপূরণ পাননি। মাঠ জরিপ (৩০ ধারা) এবং বি.আর.এসএ অনেকের নাম অন্তর্ভুক্ত থাকলেও কয়েক পরিবার রেকর্ড না পাওয়ায় দেওয়ানী মামলা নং ৮৬/২২ বর্তমানে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।স্থানীয়দের দাবি, তারা এ এলাকায় প্রায় ১১০ বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। রয়েছে পূর্বপুরুষদের কবরস্থান ও স্থায়ী বসতভিটা। এত দীর্ঘ সময়ে সড়ক ও জনপথ অধিদপ্তর কখনো উচ্ছেদ বা দখল কার্যক্রম পরিচালনা করেনি। কিন্তু সাম্প্রতিক উচ্ছেদের ঘোষণা শিশু, নারী, প্রবীণসহ সব শ্রেণির মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে। শীতকাল, চলমান বার্ষিক পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিক সমাপনী পরীক্ষা সামনে হওয়ায় এখন উচ্ছেদ হলে শত শত মানুষ মানবিক সংকটে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।বক্তারা বলেন, আমরা উন্নয়নবিরোধী নই। তবে সড়ক নির্মাণে যতটুকু জমি প্রয়োজন কেবল ততটুকুই নেওয়া হোক অতিরিক্ত কোনো বাড়িঘর ভাঙা যাবে না।ভূমি সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা অবস্থায় বৃহৎ উচ্ছেদ অভিযানকে তারা অমানবিক ও অযৌক্তিক হিসেবে উল্লেখ করেন এবং আদালতের রায় না আসা পর্যন্ত বসবাসের সুযোগ বজায় রাখার আহ্বান জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রেরণ করা হয়েছে।

    কালিগঞ্জ প্রতিনিধি
    ০১৭১০১১৮৬৩২

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,