শিরোনাম
অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে মহাসড়ক সীমানা নির্ধারণ ঘিরে বিতর্ক: অপপ্রচারের অভিযোগে ক্ষোভ স্থানীয়দের
  • কালিগঞ্জে মহাসড়ক সীমানা নির্ধারণ ঘিরে বিতর্ক: অপপ্রচারের অভিযোগে ক্ষোভ স্থানীয়দের

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের কালিগঞ্জ অংশে সীমানা নির্ধারণকে কেন্দ্র করে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক সার্ভেয়ারের বিরুদ্ধে সীমানা নির্ধারণ শেষে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠলেও স্থানীয়রা এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি করেছেন।

    বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিন পরিদর্শনে জানা যায়, সাতক্ষীরা থেকে কালিগঞ্জ মহাসড়কের উন্নয়ন প্রকল্প কয়েক ধাপে চলমান। এর অংশ হিসেবেই সম্প্রতি সওজ বিভাগের সার্ভেয়ার সীমানা নির্ধারণের কাজ শেষ করেন। কিন্তু ওই কাজ শেষে সার্ভেয়ার আর্থিক সুবিধা নিয়েছেন এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    তবে স্থানীয়দের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ব্যবসায়ীরা জানান, বিষয়টি পরিকল্পিত অপপ্রচার ছাড়া কিছুই নয়। স্থানীয় মুদি ব্যবসায়ী আনিসুর রহমান, চাউলের ব্যবসায়ী সুমন হোসেন ও মর্জিনা খাতুন বলেন, আমরা এখানে ৪০ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছি। সব দোকানই রেকর্ডভুক্ত। সীমানা নির্ধারণের পর কিছুই পরিবর্তন হয়নি, আর কাউকে কোনো টাকা দিতে হয়নি। একটি মহল উদ্দেশ্যমূলক ভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

    স্থানীয়দের দাবি, মহাসড়ক উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী চক্র বিভ্রান্তি ছড়াতে সক্রিয়। প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র এবং দোকান পাটের অবস্থান রেকর্ডে পরিষ্কার এমনটিই জানান তারা।

    এদিকে সড়ক ও জনপথ বিভাগ এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। অপপ্রচার নিয়ে স্থায়ী ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,