
মোঃ হোসেন গাজী।।
আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ সলেমান শেখের নিজ উদ্যােগে নির্বাচনীয় মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর শুক্রবার রাত ৭ টায় চান্দ্রা ইউনিয়নের ৬ ওয়ার্ড মদনা শেখ বাড়িতে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠকের মধ্যেদিয়ে আয়োজিত মতবিনিময় সভার শুভ সুচনা হয়। মতবিনিময় সভাটি ব্যাপক জনসমাগমে পরিনত হয়।
মোঃ রশিদ শেখের সভাপতিত্বে ও ডাঃ হারুনুর রশীদ শেখের পরিচালনায়, এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, হারুন শেখ, সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রশিদ শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ উল্লাহ বেপারী, লতিফ বেপারী, মোস্তফা শেখ,মাহবুব শেখ,নুরে আলম শেখ,আবুল হোসেন বেপারী, মোহাম্মদ শেখ,টিটুু বেপারী, মনির হাওলাদার, রাজু শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১২ নং চান্দ্রা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মদনা গ্রামের বাসিন্দা ৬ নং মেম্বার পদপ্রার্থী মোঃ সলেমান শেখ ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে ওয়ার্ড বাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
৬ নং ওয়ার্ড বিভিন্ন চায়ের দোকানে, ব্যবসায়ীদের কাছে গিয়ে দোয়া ও সালাম জানিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এসময় উপস্থিত ভোটোরের উদ্দেশ্য সেলেমান শেখ তিনি বলেন আমি এবার নির্বাচিত হলে আমার ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করা হবে ইনশাআল্লাহ।
