শিরোনাম
গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা-দিল্লি যৌথভাবে কাজ করছে টঙ্গীতে রান্না করার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু যমুনা গ্রুপে কর্মী নিয়োগ: জেনে নিন আবেদনের নিয়ম যুক্তরাষ্ট্রের ইংলিশ অ্যাকসেস প্রোগ্রাম সম্পন্ন করলেন সমৃদ্ধি হালদার বাংলাদেশ সোসাইটি নির্বাচন: ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রার্থীদের বিতর্ক ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে বন্দর রক্ষা কমিটির তীব্র মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> সারাদেশ
  • টিম টাইগারের দায়িত্বে খালেদ মাহমুদ সুজন
  • টিম টাইগারের দায়িত্বে খালেদ মাহমুদ সুজন

    ধনাগোদা বার্তা.

    ধনাগোদা স্পোর্টস ডেক্স:

    টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে একরাশ হতাশা নিয়ে দেশে এসেছে জাতীয় ক্রিকেট দল। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে কোনমতে সুপার টুয়েলভে জায়গা করে নেন মাহমুদউল্লাহরা।

    যদিও সুপার টুয়েলভে একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশে। গ্রুপের পাঁচটি ম্যাচেই হারের স্বাদ পায় টাইগাররা। শেষ ম্যাচে অজিদের বিপক্ষেও পাত্তা পায় নি বাংলাদেশ। একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিকদের। বাংলাদেশের এমন পরিস্থিতির কারণ খুঁজে পাওয়া মুশকিল। যে ফলাফল নিয়ে টাইগাররা দেশে ফিরে এসেছে, এতে স্বস্তিতে থাকার কোন কারণ নেই বিসিবির। তাই দ্রুত ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই টাইগারদের দেখভাল করার জন্য খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

    নতুন দায়িত্বে কোচ, অধিনায়কের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সদস্য হিসেবে থাকবেন মাহমুদ। এর আগেও জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেছেন তিনি। তখন তার দায়িত্ব ছিল সীমিত। এবার মাহমুদকে বাড়তি দায়িত্ব দিয়েই টিম ডিরেক্টর করেছে বিসিবি।

    এই পাকিস্তান সিরিজ থেকেই কাজে যোগ দেবেন সুজন। আগামী ১৬ নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। সিরিজের জন্য ১২ নভেম্বর থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। সেদিনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন মাহমুদ।

    আরও পড়ুন

    মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মোঃ ফয়সাল খন্দকার
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    হাইমচরে চরভাঙ্গা যুব ক্রিড়া স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ও গুনীজন সংবর্ধনা