
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছেন দলের নিবেদিতপ্রাণ নেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন ।শনিবার (১ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিভিন্ন দোকান ও বাজারে তিনি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং তাদের সামনে রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার ব্যাখ্যা করেন। কাজী আলাউদ্দিন বলেন,“দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি হলো ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে গণতন্ত্র, জবাবদিহিতা, ন্যায়বিচার ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন,“আজ দেশ দুঃশাসন, দারিদ্র্য, মিথ্যা মামলা ও ভয়-ভীতি নির্ভর রাজনীতির অন্ধকারে। আমরা জনগণের শক্তিতে সেই অন্ধকার ভেদ করে আলোর পথে এগিয়ে যাব। লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম,কুশুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার মো: হাসানুর রহমান,মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছোট্টু ও সাধারণ সম্পাদক আফজাল গাজী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়,রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান,কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, এবং ছাত্রদলের জাকির হোসেন প্রমুখ।
স্থানীয় জনতার সঙ্গে কুশল বিনিময় কালে কাজী আলাউদ্দিন বলেন,এই রাষ্ট্র মেরামতের আন্দোলন কোনো দলের নয়—এটি জনগণের মুক্তির আন্দোলন। মিথ্যা মামলা, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণই হবে আগামী পরিবর্তনের মূল শক্তি। জাতীয় রাজনীতিতে নতুন আলো ছড়ানোর প্রত্যয়ে বিএনপির এই গণসংযোগ কর্মসূচি নলতা থেকে ছড়িয়ে পড়ছে পুরো কালিগঞ্জে।
