শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • জাতীয় >> সারাদেশ >> স্বাস্থ্য
  • নির্ধারিত কেন্দ্রের বাইরেও নেওয়া যাবে দ্বিতীয় ডোজ এর টিকা
  • নির্ধারিত কেন্দ্রের বাইরেও নেওয়া যাবে দ্বিতীয় ডোজ এর টিকা

    ধনাগোদা বার্তা.

    বার্তাকক্ষ

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নির্ধারিত কেন্দ্র ছাড়াও অন্য কেন্দ্র থেকে নেওয়া যাবে। লকডাউনের কারণে অনেকেই বিভিন্ন স্থানে আটকে গেছেন। এ কারণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন কারণে টিকা গ্রহীতাদের অনেকের পক্ষেই প্রথম ডোজ টিকা নেওয়ার স্থান থেকে দ্বিতীয় ডোজ টিকা নেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় প্রথম ডোজ নেওয়ার স্থান নির্বিশেষে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কেন্দ্রগুলো থেকে দ্বিতীয় ডোজ টিকা নেওয়া যাবে। তবে একই জেলা বা সিটি করপোরেশন এলাকার জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। এক্ষেত্রে প্রথম ডোজ দেওয়ার ভ্যাকসিন কার্ড দেখিয়ে টিকা নিতে হবে।

    এই নির্দেশনা দেশের সব হাসপাতালের পরিচালক, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, সব সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

    গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে শুরু হয় কোভিড-১৯ এর গণটিকাদান। গত ৮ এপ্রিল শুরু হয় টিকার দ্বিতীয় ডোজ দেওয়া।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল