
বিশেষ প্রতিনিধি :
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দুই পৃথক ফেরিতে যাত্রীদের চাপে শিশুসহ পাঁচজন মারা গেছে। আর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় অর্ধশতাধিক মানুষ। বুধবার (১২ মে) সকালে ফেরি রো রো শাহ পরাণে একজন ও দুপুর দেড়টার দিকে ফেরি এনায়েতপুরীতে চারজন মারা যায়।
এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এছাড়াও বেশ কয়েক জনের মৃত্যুর শঙ্কা রয়েছে।
নিহতদের মধ্যে শাহ পরাণ ফেরিতে নিহত শিশুর পরিচয় পাওয়া গেছে। তার নাম আনছার মাতবাবর। সে শরিয়তপুরের নড়িয়ার বাসিন্দা। তার স্বজনেরা লাশ নিয়ে গেছে। বাকি নিহতদের পরিচয় খুঁজছে পুলিশ।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমির হোসেন এ খবর নিশ্চিত করেন।
