
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও মতলব পৌর বিএনপির উদ্যোগে এক গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক নিউ হোস্টেল মাঠে আয়োজিত এ গণসমাবেশে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে এবং মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দীন।
সমাবেশকে কেন্দ্র করে মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন পাটোয়ারী, ফখরুল ইসলাম রানা, শিপন মৃধা ও মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়। কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
