
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদার পক্ষে এবং সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াসের তত্ত্বাবোধায়নে উপজেলা, পৌর ও মতলব সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত মতলবে বিশাল র্যালি বের হয়। র্যালিতে ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশ নেন।
এসময় দলীয় প্লে কার্ড, মুক্তিযুদ্ধের প্রতীক, ব্যান্ডপার্টিসহ বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা আনন্দ-উল্লাস করেন।
আনন্দ র্যালিটি মতলব সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে মতলব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ গেইটে এসে শেষ হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কার্যক্রমের সমাপ্তি ঘটে।
উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জাকির হোসেন,পৌর যুবদলের সাবেক আহবায়ক জসীম মিয়াজী,উপজেলা মৎসজীবি দলের নেতা মনির হোসেন মৃধা, উপজেলা ছাত্রদের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম শিপলু,পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক জানে আলম বাবু।
আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা আল আমিন প্রধান,নূর মোহাম্মদ মিয়াজী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক তানভীর আহমেদ,সারোয়ার ফরাজী,বিল্লাল হোসেন প্রধান,কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ও স্লোগান মাস্টার রাজিব সরকার, সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম,ছাত্রদল নেতা রবিউল,ইমন খান,এরফান, যুবনেতা সোহেল প্রধান,বাবলু বেপারী, রুবেল প্রধান,উপাদী ইউনিয়ন যুবদলের নেতা সুমন,রোবেল,সানি, ছাত্রদল নেতা ঝন্টু সরকার, জসীম ফকির,বাবু আহমেদ,নাজমুল মোল্লা,রাকিব,নাইম,সায়মনসহ প্রমুখ।
