
সমির ভট্টাচার্য্য:
মতলব দক্ষিন উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যের বরন ও সাবেক সদস্যদের বিদায় সংবর্ধনা উপলক্ষে প্রথম সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
গত ১৭ জানুয়ারী সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সভা অনুষ্ঠিত হয়। নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁনমিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব ইব্রাহিম খলিল মানিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা, বিশেষ অতিথি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান প্রধান, দুই বারের নির্বাচিত ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী সহ আরো অনেকেই। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম মাষ্টার, সেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর কুমার পাল লিটন, শ্রমিকলীগের আহবায়ক আঃ মালেক মিয়া, যুবলীগ নেতা গোবিন্দ ঘোষ, ফারুক আহম্মেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন মিয়া, ছাত্রলীগ নেতা কাউছার আহম্মেদসহ দলীয় নেতা কর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা ।
এ সময় নব নির্বাচিত সদস্য সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা সদস্য কুলসুমা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের মুক্তা আক্তার ও ৭,৮,৯ নং ওয়ার্ডের পারুল দাস ও সাধারন সদস্য ১নং ওয়ার্ড সদস্য আলাউদ্দিন প্রধান ২নং ওয়ার্ড সদস্য মোঃ শহিদ ৩নং ওয়ার্ড সদস্য সফিকুল ইসলাম মিয়াজী, ৪নং ওয়ার্ড সদস্য উজ্জল তালুকদার , ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুল হাই মজুমদার ৬নং ওয়ার্ড সদস্য রুবেল পাটোয়ারী, ৭নং ওয়ার্ড সদস্য শাহআলম শাহ ৮ নং ওয়ার্ড সদস্য গোমাম রাব্বানী দেওয়ানজী ও ৯নং ওয়ার্ড সদস্য ভরত দাসকে ফুল ও উপহার দিয়ে বরন করা হয় । এবং সাবেক সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় ।
উক্ত অনুষ্ঠানের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পীরে কামেল ওয়া মুর্শিদুনা মাওলনা ছুমায়েছ আখতার বেলাল সিদ্দিকী জৈনপুরী ।
