শিরোনাম
গণভোটের রায় না মানলে আন্দোলন একদফায় রূপ নেবে: জামায়াত আমির শিডিউল জটিলতায় চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ের কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট: কবে কাটবে অনিশ্চয়তা? শর্ত ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ, থাকবে মাসিক বেতন প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন ফরিদপুরে চীনা তরুণের সাথে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলায় বাবুর্চি ও তাঁর সহকারীর মৃত্যু
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
  • মতলবে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্রাচার্য্যঃ

    মতলব দক্ষিণে আগুনে পুড়িয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ দুই সন্তানের জননী খাদিজা আক্তার মিম (২২) হত্যার প্রধান আসামী স্বামী ইব্রাহিম খলিল প্রধানীয়াকে গ্রেফতার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

    পুলিশ সুত্রে জানাযায় গত ৯ মে বৃহস্পতিবার অফিসার ইনচার্য রিপন বালার নির্দেশে ওসি তদন্ত সালেহ আহম্মেদের সহযোগীতায় গোপন সংবাদের ভিক্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর জেলার বেনাপুল এলাকা থেকে তাকে আটক করেন মতলব দক্ষিণ থানাী এসআই মোঃ দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স।
    এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। মামলা নং ৫ / ১৪ – ৪ -২০২৪ । পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর শাশুড়ি জাহেদা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল । মামলার প্রধান আমামী ইব্রাহীম খলিল এতোদিন পলাতক ছিলেন ।

    উল্লেখ্য পারিবারিক কলহের জের ধরে খাদিজা আক্তার ( মিম) (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। গত ১১ এপ্রিল বুধবার ঈদুল ফিতরের দিন সকাল সারে ৭টায় উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বকচর গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা আক্তার মিমের পৈতৃক বাড়ি উপজেলার বকচর গ্রামে। ওই গ্রামের খোকন তালুকদারের মেয়ে তিনি। তার দুটি সন্তান রয়েছে। অভিযুক্ত স্বামী ইব্রাহিম খলিল প্রধানীয়া বাড়িও একই গ্রামে। তার পিতা মোতালেব প্রধানীয়া।
    এর আগেও ইব্রাহিম আরও দুটি বিয়ে করেছিলেন।এই নৃশংস হত্যাকান্ডের প্রধান আসামী আটকের খবর এলাকায় ছড়িয়ে পরলে মিমের পরিবার ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে ।

    এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এস আই) মামলার তদন্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিক্তিতে বেনাপুর এলাকা থেকে আসামীকে গ্রেফতার কারা হয়েছে। এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১১(ক) / ৪ (১) / ৩০ ধারায় চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে ।

    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন যশোর জেলার বেনাপোল এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসমী ইব্রাহিম খলিলকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)