শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে চুরি হওয়া ইজিবাইকের কষ্ট সইতে না পেরে চালকের মৃত্যু
  • মতলবে চুরি হওয়া ইজিবাইকের কষ্ট সইতে না পেরে চালকের মৃত্যু

    ধনাগোদা বার্তা.

    সমীর ভট্টাচার্য্যঃ

    হত দরিদ্র আবুল বাশার( ৩১) এর একমাত্র রোজগারের সম্বল তার ইজিবাইকটি। বুধবার রাতে গ্যারেজের তালা ভেঙ্গে চুরি করে নেয় দুর্বৃত্তরা। চুরি হওয়া ইজিবাইকের কষ্ট সইতে না পেরে আজ ১১ মার্চ শুক্রবার দুপুর একটার দিকে থেকে সে স্ট্রোক করে মারা যায়।

    মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের নাগদা হাজী বাড়ির মৃত কফিল উদ্দিন মাওলানার ছেলে আবুল বাশার। সে পেশায় একজন ইজিবাইক চালক। ইজি বাইক চালিয়ে যা রোজগার করতো তা দিয়ে তার স্ত্রী ও দুই কন্যা সন্তানের সংসার চলতাে।

    জানা যায়, বুধবার কাজ শেষে সে তার নাগদা স্কুলের সামনে সাইফুল ইসলাম তালুকদারের মার্কেটের গ্যারেজে রেখে বাড়ি চলে যায়।রাতে ওই গ্যারেজেতার নিজের,তার ভাই আবুল খায়েরের ও সলিমুদ্দিন বেপারী বাড়ির মোতালেবের গাড়ি রাখত। ওই রাতে গ্যারেজের সাটারের তালা ভেঙ্গে তিনটি ইজিবাইকে চুরি হয়। এতে ওই তিন চালকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

    বৃহস্পতিবার সকালে গ্যারেজ খুলতে এসে তালা ভাঙ্গা দেখে ও গ্যারেজের ভিতর তাদের ইজিবাইক নাই দেখে ডাক চিৎকার দেন। রোজগারের একমাত্র সম্বল চুরি হওয়ায় মানসিকভাবে চরমভাবে ভেঙ্গে পড়ে। অবস্থার অবনতি দেখে আজ শুক্রবার সকালে মতলব সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় রোগী স্ট্রোক করেছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠালে পথে দুপুর একটার দিকে সে মারা যায়।

    এলাকাবাসী জানায়, অভাবের সংসারে স্ত্রী ও দুই মেয়ের প্রতিদিনের খাবার ও খরচ যোগারের ভরসা ছিল তার এই গাড়ি। গাড়ি চুরির শোক সইতে না পেরে সে স্ট্রোক করে মারা গেলো।

    খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর বলেন, ইজিবাইক চুরিকে কেন্দ্র করে বাশার মারা গেছে আমি জানতাম না। তবে এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)