শিরোনাম
ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্সের টিকিটে ১০ শতাংশ ছাড় চট্টগ্রামে এক দিনে এক লাখ চারা রোপণ: দৃষ্টান্ত হিসেবে দেখছেন উপদেষ্টা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের |: হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর গাজার শিশুদের সাহায্যে দেড় কোটি টাকা তুললেন হামজা চৌধুরী সুনামগঞ্জে দেড় শতাধিক সিসি ক্যামেরা অকেজো: বাড়ছে অপরাধ করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • মতলবে জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    ধনাগোদা বার্তা.

     

    মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শরীফ (২৮) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) পাম্প মেশিন দিয়ে জমিতে সেচ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত শরীফ ওই গ্রামের দরবেশ বাড়ির আলী আরশাদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ জানান, বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রাখা জমির মালিক পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ঘটনার স্থল থেকে বৈদ্যুতিক তার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

    নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মিজানুর রহমান মুন্সির ধান ক্ষেতে পাম্প মেশিন দিয়ে পানি দিতে যায় কৃষক শরীফ। আর ওই জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের অবৈধ লাইন টেনে ফাঁদ পেতে রাখা ছিল । পাম্প মেশিন চালু করতে পাশের ডোবা থেকে পানি আনতে গিয়ে বিদুৎপৃষ্টে আহত হয়  শরিফ । পরে মিজান মুন্সির বাড়ীর লোকজন তাকে উদ্বার করে মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।

    শরিফের দুলাভাই রাকিব বলেন, শরিফের মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছি। মিজান মুন্সি যদি ইঁদুর মারার বৈদ্যুতিক তারের সংযোগ ভোরবেলা অফ করে দিত তাহলে হয়তো এমন দুর্ঘটনা হতো না।

    দুর্ঘটনার বিষয়ে অভিযুক্ত মিজান মুন্সির বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি । তবে তার স্ত্রী নয়নমনি বেগম বলেন, ঠিক কী  কারণে বিদুৎপৃষ্ট হয়েছে তা আমরা জানিনা ।

    এই ঘটনায় নিহতের বাবা আলী আরশাদ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি সালেহ আহাম্মদ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)