
সমির ভট্রাচার্য্য :
মতলবের দক্ষিণর ১৮৭ নং দক্ষিন নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগদার কৃতি সন্তান ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নুরুল ইসলাম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ খোকন দেওয়ানজী, সমাজ সেবক মাহবুব ইসলাম, যুবদল নেতা কামরুল হাসান স্বপন প্রমুখ। এসময় মানবিক সংগঠনের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
