• প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে পরিত্যক্ত অবস্থায় মিলল ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল
  • মতলবে পরিত্যক্ত অবস্থায় মিলল ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক প্রধান :

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যাক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ।

    আজ শনিবার সকালে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

    থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন টহল ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেরিবাদ সংলগ্ন ব্রীজের গোড়ায় ঝোপঝাড়ের ভিতরে বাজারের প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ম্যাগজিনসহ ১টি সক্রিয় বিদেশী পিস্তল উদ্ধার করে।

    থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধার পিস্তলটি ইন্ডিয়ার তৈরি যার গায়ে ইংরেজিতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)