
মতলব প্রতিনিধি :
মতলব দক্ষিনে সামাজিক সংগঠন তারুণ্যের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অবসরপ্রাপ্ত সচিব জাকির হোসেন কামাল।
১৮ মার্চ মঙ্গলবার মতলব মেক্সি স্ট্যান্ডে সংগঠনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী আশরাফুর রহমান বাবুর সভাপতিত্বে ও ধনাগোদা বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল জাহান শাওলিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, উপজেলা যুবদলের সভাপতি মোজাহিদুল ইসলাম কিরন প্রমূখ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
