• প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি নৌকা জব্দ
  • মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি নৌকা জব্দ

    ধনাগোদা বার্তা.

     

    মোঃ নাজমুল হক প্রধান :

    ২৭ এপ্রিল ২০২৫ সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর একলাশপুর,বোরোচর এলাকায় অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি নৌকা জব্দ ও ২জন আসামী আটক করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম মিয়াজি, উপ- পুলিশ পরিদর্শক কামরুজ্জামান ও মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ফোর্স।

    এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ আসামীকে এক হাজার করে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আসামীরা হলো, মুন্সিগঞ্জ জেলার বানিয়াইল গ্রামের প্রপেস আলী বেপারীর পুত্র স্বপন। অপরজন মতলব উত্তর উপজেলার বাংলা বাজার বোকেলাশ মোল্লা বাড়ির আব্দুর রহমান মোল্লার ছেলে অলিউল্লাহ মোল্লা।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)