শিরোনাম
প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে মধ্য লুধুয়া বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মিলাদের ও দোয়া অনুষ্ঠিত
  • মতলব উত্তরে মধ্য লুধুয়া বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মিলাদের ও দোয়া অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক প্রধান, মতলব চাঁদপুর

    চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন। খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। আর তিনি অসুস্থ হলে বাংলাদেশ কাঁদে। রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলার মধ্য লুধুয়ায় ফতেপুর পূর্ব ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কার্যালয় উদ্বোধন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
    ড. জালাল উদ্দিন বলেন, আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বাংলাদেশের প্রয়োজনে মহান আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেন। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহন খুবই জরুরী। তিনি বলেন, ধানের শীষ প্রতীক বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীক আঠারো কোটি মানুষের মানুষের আবেগ ভালবাসা। ধানের শীষ প্রতীক বিজয়ী হলে সাধারণ মানুষ বিজয়ী হবে।
    উপজেলা বিএনপির সদস্য বোরহান দেওয়ানের সভাপতিত্বে ও মনজুর দেওয়ানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম। ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল নেতা ফরহাদ হোসেন ও মহন মিয়ার আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন সহ শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)