শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে ২ ভুয়া হোমিও চিকিৎসককে ১৫দিনের কারাদণ্ড
  • মতলব উত্তরে ২ ভুয়া হোমিও চিকিৎসককে ১৫দিনের কারাদণ্ড

    ধনাগোদা বার্তা.

     

    মতলব উত্তরে ২ ভুয়া হোমিও ডাক্তারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

     

    সোমবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে দুই হোমিও চিকিৎসককে আটক করা হয়। আটককৃতরা হলেন সবুজবাগ থানার দক্ষিণ মাদারটেক এলাকার মৃত. আ. জব্বারের ছেলে আসলাম (৪৫) ও বাঞ্ছারামপুর উপজেলার কানাই নগর গ্রামের মৃত. মুসলেহ উদ্দিনের ছেলে মিজবাহ উদ্দিন (৪০)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনান ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্ল্যাহ।

     

    জানাযায়, ভুয়া চিকিৎসকদ্বয় দীর্ঘদিন থেকে উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার কথা বলে ইউনিয়ন পরিষদের রুম ব্যবহার করে থাকে। গত ১ সপ্তাহে পূর্বে স্থানীয় প্রশাসনের কথা বলে উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের ১টি রুম ব্যবহার করে গ্রামের মহিলাদের চিকিৎসা সেবা দিচ্ছে ভুয়া চিকিৎসকদ্বয়। স্থানীয় চেয়ারম্যান ছোবহান সরকার সুভা তাদের কথাবার্তা ও চিকিৎসার ধরণ দেখে সন্দেহ হলে তাৎক্ষণিক তাদের চ্যালেঞ্জ করেন, এবং প্রয়োজনীয় কাগজপত্রাদী দেখতে চান ভুয়া চিকিৎসকদ্বয় সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হলে। তিনি বিষয়টি সহকারী কমিশনান ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্ল্যাহকে অবগত করলে তিনি ঘটনাস্থলে এসে তাদের সাথে কথা বলেন প্রয়োজনীয় কাগজপত্রাদী দেখতে চান। কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় বাংলাদেশ হোমিওপ্যাথি আইন ১৯৮৩ এর ৩৫ ধারা মোতাবেক উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ৫ দিনের জেল প্রদান করা হয়। উভয়কে মতলব উত্তর থানায় সোপর্দ করা হয়েছে।

     

    এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্ল্যাহ জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে হোমিও চিকিৎসার নামে অপচিকিৎসা ও প্রতারনা করে আসছে এরা। ভ্রাম্যমাণ আদালতে তারা অপরাধ স্বীকার করে। অপচিকিৎসা বন্ধরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)