
মোঃ নাজমুল হক, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অদ্য ২৩২০৩৫ জানুয়ারি ২০২৫ তারিখ স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম হতে মাদক ব্যবসায়ীর অভিযোগের তথ্য পায় বেলতলী,
মতলব উত্তর চাঁদপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সোহাগ (২৮), মোহাম্মদ ফারুক (২৯), মজিবর রহমান (৫২), খোরশেদ (৬০), আক্তার হোসেন( ৩৮), তারা মিয়া (৩০) মান্নান( ৫৫), শামসুল হক (৩০) এবং মোঃ নয়া মিয়া( ৪০) নামের ০৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নিকট হতে ১০০০ গ্রাম গাঁজা, ১৫,৫৮৯.৫০ টাকা, পাওয়া যায় ১১ টি দেশীয় অস্ত্র, ১১ টি মোবাইল ফোন, ৪০ টি কোলকি,০৫ লিটার দেশীয় মদ,০৬ টি ছোট / বড় টর্চ লাইট,১১ টি গাজা কাটা যন্ত্র এবং ১ টি গাজা কাটার উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দব্য সামগ্রী এবং গ্রেপ্তারকৃত ০৯ আসামীকে,
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হক এর নিকট হস্তান্তর করা হয়েছে।
