শিরোনাম
পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • মতলব দক্ষিণে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ॥ মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন
  • মতলব দক্ষিণে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ॥ মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য ঃ

    মতলব দক্ষিণে গলায় ফাঁস দিয়ে মো. মাসুম হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত ১৩ জুন দিবাগত রাতে উপজেলার নারায়ণপুর গ্রামের (পোদ্দারের দিঘিরপাড়) করিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুনা যাচ্ছে। কেউ বলছে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে। আবার কেউ বলছে এটি একটি রহস্যজনক মৃত্যু।

    এদিকে খবর পেয়ে গতকাল ১৪ জুন সকাল ১১টায় মতলব দক্ষিণ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেছে।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে মো. মাসুম হোসেন (২২) গত ১৩ জুন রাতে পরিবারের লোকজনের সাথে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে রাতেই স্থানীয় ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম ফাঁস দেওয়া অবস্থায় মাসুমের লাশ নিচে নামিয়ে ফেলে। এনিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়।

    স্থানীয় এলাকাবাসি জানান, ইউপি সদস্য একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে আত্মহত্যাকারির লাশ পুলিশের অনুমতি ছাড়া নিচে নামায়। তাছাড়া ওই ছেলে আত্মহত্যা করার মত ছেলে না।

    স্থানীয় এলাকাবাসি আরও জানান, মাসুমের সাথে পাশের গ্রামের একটি মেয়ের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। তারপরও মাসুম ওই পুরনো প্রেমিকার সাথে গোপনে সম্পর্ক চালিয়ে যায়। এ নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা চলছিলো।

    মতলব দক্ষিণ থানার এসআই ফিরোজ আহাম্মদ মোল্লা জানান, ঘটনাস্থলে গিয়ে ফাঁস দেওয়া ব্যক্তির লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম সহ স্থানীয় লোকজন লাশ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে ফেলে। পরে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করি।

    এ বিষয়ে ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম জানান, আমি ঝুলন্ত অবস্থা থেকে লাশ নিচে নামাইনি। তবে আমি উপস্থিত ছিলাম।

    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত