
সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণে পানিতে ডুবে বায়জিদ (৪) নামে এক শিশু মৃত্যু হয়েছে । এ ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়নপুর পৌরসভার কাশিমপুর বেপারী বাড়ীতে ।
পারিবারিক সুত্রে জানাযায় কাশিমপুর বেপারী বাড়ীর আব্দুল রাশেদের একমাত্র ছেলে বায়জিদ ২৮ মার্চ বৃহস্পতিবার সকালে ৭টায় বাড়ীর সকলের অগোচরে পাশের পুকুরে পরে মৃত্যু বরণ করে । তার ছোট দুইটি জমজ বোন রয়েছে ।
মৃত্যুর বিষয়ে তার দাদী জানান বায়জিদ মা তার ছোট বোনদের দুধ খাওয়াচ্ছিলো এর ফাঁকে সে ঘর থেকে বেড়িয়ে যায়। পরে তার মা তাকে দেখতে না পেয়ে চারিদিকে খুজাখুজি করতে থাকে । পরে বাড়ীর লোকজন পুকুরে পানিতে ডুবিয়ে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলার স্ব্যাস্ব্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।
